বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় নিহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় নিহত ১




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে এক মোটরসাইকেলের আরোহী’র মৃত্যু হয়েছে। তার বাড়ি বরিশাল সদরের পাংশা এলাকায় এবং সে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার বলে জানিয়েছেন বাবুগঞ্জ ফায়ার স্টেশানের লিডার নুরুজ্জামান শরীফ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তীস্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত মোবারক মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মোবারকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, মোবারক হোসেনকে বহনকারী মোটরসাইকেলটিকে প্রথমে একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে মোবারক আলী রাস্তায় ওপর পড়ে গেলে দ্রুতগামীর সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রীজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মৃত ব্যক্তি এনএসআই এর অবসরপ্রাপ্ত সদস্য। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে বলে জানান ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD