বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের অভিযান

বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের অভিযান




নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সাত মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় স্পিডমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করার পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়।

একই সময় রুট পারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক সাতটি মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যাত্রী ও সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD