সংবাদ শিরোনাম:

বরিশাল জেলায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:02:30 am, Thursday, 4 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থসহ মোট ৫৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহন করেছেন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুসহ এ জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাত পৌনে ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রতিবেদন অনুযায়ী নতুন আক্রান্তের মধ্যে জেলার উজিরপুরে তিনজন, বাবুগঞ্জে দুইজন ও হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী, বাকেরগঞ্জ উপজেলায় একজন করে চারজন এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের একজন নার্স আছেন।

এছাড়াও নতুন আক্রান্তের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও চার জন স্টাফসহ পাঁচ জন, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক রয়েছে।

এদিকে নতুন আক্রান্তের মধ্যে বরিশাল নগরীর করিম কুটির ও কাটপট্টি এলাকার তিনজন করে ছয়জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার দুইজন করে ১০ জন।

এছাড়াও নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলী, বাংলাবাজার, নথুল্লাবাদ , আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ০১ জন করে ৯ জন রয়েছেন।

আরো জানা গেছে, নতুন ৫০ জন আক্রান্তসহ বাবুগঞ্জ উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬৬ জন, উজিরপুর উপজেলায় ১৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৯ জন, মুলাদী উপজেলায় ৮ জন,

গৌরনদী উপজেলায় ৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬ জন করে মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল জেলায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশের সময় : 01:02:30 am, Thursday, 4 June 2020