বরিশাল জেলার সকল চায়ের দোকান বন্ধের নির্দেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল জেলার সকল চায়ের দোকান বন্ধের নির্দেশ

বরিশাল জেলার সকল চায়ের দোকান বন্ধের নির্দেশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশে সংক্রামক ব্যাধি করোনা প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি প্রদত্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন জেলা প্রশাসক।

এসএম অজিয়র রহমান জানিয়েছেন, শনিবার থেকে বরিশাল জেলার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে বরিশালে ওষুধ ও অতিজরুরী পণ্যের দোকান ছাড়া সকল ধরনের মার্কেট বন্ধ থাকবে।চায়ের দোকানও স্থায়ী ভাবে বন্ধ থাকবে। এ আদেশ মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ অমান্য হলে আইনগদ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, দোকান খোলা থাকবে। গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালু রাখতে পারবে। চালু রাখার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করা হবে।নিত্যপ্রয়োজনীয় ও রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচল করবে এবং বন্দরের কার্যক্রম চালু থাকবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক প্রভৃতির কার্যক্রম চলমান থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD