বরিশাল ছাত্রলীগ নেতা রাজিবের অন্যতম সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




বরিশাল ছাত্রলীগ নেতা রাজিবের অন্যতম সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার

বরিশাল ছাত্রলীগ নেতা রাজিবের অন্যতম সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল শহরের চিহ্নিত মাদক বিক্রেতা শাফায়াত খান শাওন ওরফে জং শাওনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে এই শাওনের সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তাদের গ্রেপ্তার করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে- এই শাওন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের সহযোগী। বিভিন্ন সময়ে দলীয় অনেক কর্মসূচিতে তাকে রাজিবের কাছাকাছি থাকতে দেখা গেছে। তবে শাওন তৎসময়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। ২০১৫ সালে তিনি রাজিবের হাত ধরে ছাত্রলীগে প্রবেশ করেন।

স্থানীয় সূত্র জানায়- শাওন এলাকায় মাদক বিক্রিসহ নানা সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত। এসব ঘটনাবলীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ব্রাউন্ড কম্পাউন্ড রোড এলাকার অ্যাডভোকেট আবুল হাসেম বাসা থেকে জং শাওন ও তার সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতিতে শাওন ৪ পিস ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলেন।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD