বরিশাল কোতয়ালী থানার এসআই আকরামুলকে বদলী Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন চার লাখের বেশি শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আজ ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা




বরিশাল কোতয়ালী থানার এসআই আকরামুলকে বদলী

বরিশাল কোতয়ালী থানার এসআই আকরামুলকে বদলী




স্টাফ রিপোর্টার ॥ দায়িত্বে অবহেলার কারণে কোতয়ালী মডেল থানার এসআই আকরামুলকে বদলী করা হয়েছে। সোমবার বিকালে তাকে বদলী করে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানায় সংযুক্ত করা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বরিশাল নগরীর সদর রোডে মোবাইল ডিউটিতে ছিলেন এসআই আকরামুল ও তার টিম। এসময় নির্বাচনের আচারণবিধী লঙ্ঘন করে প্রাচার-প্রচারণা চালাচ্ছিল প্রার্থীরা। তিনি বাধা না দেয়া ও দায়িত্ব সঠিকভাবে পালন না করায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র এসি নাসির উদ্দিন মল্লিক বলেন, দায়িত্বে অবহেলার কারণে এসআই আকরামুল হককে বন্দর থানায় বদলী করা হয়েছে।

দায়িত্বে অবহেলার বিষয়ে জানতে চাইলে এসি নাসির উদ্দিন মল্লিক ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলতে রাজি হননি।

এ বিষয়ে অভিযুক্ত এসআই আকরামুল হকের কাছে জানতে চাইলে তিনি বদলীর বিষয়টি নিশ্চিত করেন তবে কি কারনে হঠাৎ বদলী করা হল সে বিষয়ে তিনি জানেন না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD