সংবাদ শিরোনাম:

বরিশাল কীর্তনখোলা নদী থেকে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:45:52 pm, Saturday, 31 July 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেরি ঘাটের পল্টুন থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া চা বিক্রেতা শাহিন খলিফার মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এসময় সেখানে কোস্টগার্ড ও সদর নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি হাসান জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহত শাহিন খলিফা বরিশাল সদর ইউপির বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে।

তিনি দোকানের মালামাল কেনার জন্য শুক্রবার বরিশাল নগরে গিয়েছিলেন। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল কীর্তনখোলা নদী থেকে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 09:45:52 pm, Saturday, 31 July 2021