বরিশাল কলোনিতে ছুরিকাঘাতে কারখানার কর্মচারী নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কলোনিতে ছুরিকাঘাতে কারখানার কর্মচারী নিহত

বরিশাল কলোনিতে ছুরিকাঘাতে কারখানার কর্মচারী নিহত

বরিশাল কলোনিতে ছুরিকাঘাতে কারখানার কর্মচারী নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে সিফাত (১৪) নামে এক কারখানার কর্মচারী নিহত হয়েছে।

 

 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা মসজিদ সংলগ্ন বরিশাল কলোনি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়।

 

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

 

 

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার জামাল ভূঁইয়ার ছেলে সে। মায়ের নাম রাশেদা বেগম। তাদের একমাত্র সন্তান সিফাত। তবে ছোটবেলাতেই সিফাতকে রেখে তার বাবা-মা আলাদা হয়ে যান। নানা-নানির কাছে কামরাঙ্গীরচর কয়লাঘাট লবণের মেলের পাশে জামাল হাজির বাড়িতে সে থাকত এবং ফজলুর হকের বোর্ড কারখানার কাজ করত।

 

 

নিহত সিফাতের খালু মো. আব্দুল রহমান জানান, শুনেছি বিকেলে বাসার পাশেই তারা মসজিদ সংলগ্ন বরিশাল কলোনি গলিতে রাস্তার পাশে দাঁড়িয়ে হালিম খাচ্ছিল সিফাত। তখন একজনের সাথে ধাক্কা লাগলে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে সিফাতের ডান পায়ের ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

সহকর্মী চান মিয়া জানায়, ঘটনার সময় আকাশ, রিফাত, সুমন নামে আরও ৩ বন্ধু সিফাতের সঙ্গে ছিল। শুভ নামে একজনসহ আরও কয়েকজন তাকে ছুরি মেরে পালিয়েছে।

 

 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ছুরিকাঘাতের ঘটনাটি শুনেছি। বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD