বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি বরিশাল কলেজের ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুকে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল কলেজের সামনের ফাহিম স্টোরে এই ঘটনা ঘটেছে। মুমূর্ষ আহত রফিকুল ইসলাম টিপুকে এলাকাবাসী উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১১টা) টিপুর জ্ঞান ফেরেনি। তবে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক তন্ময় চক্রবর্তী। তিনি বলেন, আহতের মাথায় ৬টি এবং শরীরে একটি কোপের গভীর ক্ষত রয়েছে।

 

 

কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, প্রাতমিকভাবে ধারণা করা হচ্ছে দলের অভ্যান্তরীণ কোন্দলের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি বলে জানান নুরুল ইসলাম।

 

 

যদিও স্থানীয়রা দাবী করেছেন, কিশোর গ্যাংয়ের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ থাকায় এই হামলা হতে পারে। যদিও আহত রফিকুল ইসলাম টিপুর আরেক ভাই বরিশাল কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাফসান আহম্মেদ জিতুকেও কুপিয়ে খুন করেছিল ছাত্রদলের অভ্যান্তরীন প্রতিপক্ষ কালু বাহিনী। ২০১২ সালের ২৪ মার্চ সন্ধ্যায় একই এলাকায় তাকে হত্যা করে। জিতু সাবেক মেয়র আহসান হাবীব কামালের অনুসারী ছিলেন।

 

ওদিকে হত্যায় অভিযুক্ত কালু বাহিনীর প্রধান কালু ও তার ভাই মিরাজ ‘গুম’ হয়ে যান বলে পরিবার থেকে দাবী করে আসছিল।কালু ও মিরাজ বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারী।

 

 

কা‌লিবা‌ড়ি রোড এলাকার বা‌সিন্দা প্রত্যক্ষদর্শী রুবেল জানিয়েছেন, টিপু কা‌লিবা‌ড়ি রোডের ফা‌হিম হোটেলে খাবার খা‌চ্ছি‌লো। এসময় হঠাৎ করে সৌরভ বালা, তান‌জিম রা‌ব্বি, রা‌জিন, সাগরসহ ৪০/৫০ জনের এক‌টি দল অস্ত্রসহকারে টিপুর উপর হামলা চালায়। এসময় হোটেল‌টি ভাঙচুর এবং ‌টিপুকে কু‌পি‌য়ে জখম করে।

 

 

জানা গেছে, হামলাকারীরা বিভিন্ন এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে থাকেন। কিছুদিন আগে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষকে মারধর করেছিল হামলাকারীরা। কিছুদিন আত্মগোপনে থাকার পর আবার প্রকাশ্যে এসে হামলা চালালো। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD