সংবাদ শিরোনাম:

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলায় আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:04:58 am, Wednesday, 16 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে। আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী ওই ভবনের চতুর্থ তলায় ডরমেটরিতে ছিলেন। তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গভীর রাতে ভবনের দোতলায় একটি কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ভবনের দোতলার ওই কক্ষে আগুন লাগে। এতে কক্ষটিতে থাকা তিনটি এসি, দুটি স্টিলের আলমারি, তিনটি কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ ফাইল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

তিনি আরো জানান, অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী ওই ভবনের চারতলায় ডরমেটরিতে আটকা পড়েছিলেন। তাকে উদ্ধার করা হয়েছে। ধোয়ায় অসুস্থ হয়ে পড়ায় তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

যুগ্ন কর কমিশনার লুৎফর রহমান জানান, আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আগুন লাগার কারণ বের করতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলায় আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইল

প্রকাশের সময় : 12:04:58 am, Wednesday, 16 September 2020