সংবাদ শিরোনাম:

বরিশাল ইউএনওর পুরনো বদলির আদেশ নতুন করে আলোচনায়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:29:57 pm, Tuesday, 24 August 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের বাসভবনে ১৮ আগস্ট হামলার ঘটনা ঘটেছিল। তার আগেই মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। কিন্তু পুরাতন আদেশ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।

হামলার শিকার দলীয় নেতাকমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানকে ঘটনার পর শাস্তিমূলক বদলি করা হয়েছে। যুক্তি হিসেবে তারা, ঘটনার পর কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলামকে বদলির বিষয়টি টেনে আনছেন। বিষয়‌টি গণমাধ্য‌মেও উ‌ঠে এসে‌ছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান মুঠোফোনে বলেন, গত ১০ আগস্ট তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এসংক্রান্ত একটি প্রজ্ঞাপনে সই করেন।

জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে এরপর দুই সপ্তাহ অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদেই দায়িত্বে আছেন মো. মুনিবুর রহমান। জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে রিলিজ না দেওয়া পর্যন্ত এখানেই থাকছেন তিনি।

১৮ আগস্ট পরিষদ কম্পাউন্ডে ব্যানার অপসারণে যায় বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীরা। রাত সাড়ে ৯টার দিকে তারা সেখানে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ব্যানার অপসারণে নিষেধ করা হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা গুলি চালায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয় পাল্টাপা‌ল্টি মামলা দা‌য়ের ক‌রে। বিষয়টি সমাধানের দিকেও গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল ইউএনওর পুরনো বদলির আদেশ নতুন করে আলোচনায়

প্রকাশের সময় : 10:29:57 pm, Tuesday, 24 August 2021