বরিশালে ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশালে ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশালে ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বাউল শিল্পী ছালমা আলমগীরের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আট জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

 

ছালমা আলমগীর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। আদালতের বিচারক গোলাম ফারুক রাজাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

 

 

মামলার আসামিরা হলেন মিজানুর রহমান ওরফে নীরব, রাজ্জাক হোসাইন পিন্টু ওরফে রাজ্জাক পিন্টু, কামরুল ওরফে কামরুল, নাফিউল ইসলাম, বশির আহমেদ খলিফা, নাজমুল হাসান সীমান্ত, নুরুল আলম মোল্লা ও খন্দকার সিরাজুল ইসলাম।

 

 

ছালমা আলমগীরের অভিযোগ, তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও মানহানিকর পোস্ট দিয়েছেন আসামিরা।

 

 

মামলার এজাহারে ছালমা আলমগীর উল্লেখ করেছেন, সম্প্রতি ছালমার মোবাইল ফোন চুরি হয়। ফোন থেকে একটি ভিডিও নেন আসামিরা। গত ২৫ মার্চ বিকাল ৩টার দিকে ধারণকৃত ভিডিওর বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ছবি তৈরি ও ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট দেন। এতে তার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।

 

 

ছালমা আলমগীর বলেন, ‘আপত্তিকর মন্তব্য লিখে মিজানুর রহমান ওরফে নীরব হাওলাদারের ফেসবুক থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়। বাকি আসামিরা ছবি ও ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করেছেন। এ ধরনের সম্মানহানি ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ায় মামলা করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD