বরিশালে ৫ বছরে আয় বেড়েছে টিপু-ফারুক-সাদিকের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৫ বছরে আয় বেড়েছে টিপু-ফারুক-সাদিকের

বরিশালে ৫ বছরে আয় বেড়েছে টিপু-ফারুক-সাদিকের




নিজস্ব প্রতিবেদক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া বৈধ প্রার্থীদের হলফনামার তথ্যানুযায়ী, গত ৫ বছরে আয় বেড়েছে বরিশাল-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৫ আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক এবং সদ্য সাবেক বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর।

হলফনামার তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর ২০১৩ সালের হলফনামায় ২৫ লাখ ৪৪ হাজার টাকার ওপরে বাৎসরিক আয় ছিল। ২০১৮ সালের হলফনামায় সেই আয় দেখানো হয় দুই কোটি ৪৮ লাখ টাকার ওপরে। এবার হলফনামায় সেই আয় দেখানো হয়েছে চার কোটি ১৭ লাখ টাকার ওপরে।

তার হলফনামায় দুটি জিপসহ ৩৩ কোটি ৫২ লাখ টাকার ওপরে অস্থাবর সম্পদ এবং স্থায়ী সম্পদে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি মূল্যের ১৭ একর কৃষি জমি, ৪১.০৪৯ একর অকৃষি জমি, ঢাকার কলাবাগানে ১টি দালান ও যৌথ নামে নিজ গ্রামে পৈত্রিক বাড়ির একাংশ হলফনামায় দেখানো হয়েছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণে তার সম্পদের হিসাব শূন্য।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর আয় বেড়েছে। ২০১৮ সালের হলফনামায় তার বাৎসরিক আয় ছিল ৬ কোটি ১০ লাখ টাকার ওপরে। এবারের হলফনামায় তার বাৎসরিক আয় প্রায় ১৯ কোটি টাকা। ২০১৮ সালে প্রায় ৪ কোটি টাকার অস্থাবর সম্পদ ছিল তার। এবার অস্থাবর সম্পদের পরিমাণ ২৮ কোটি টাকার ওপরে। এবার তার স্ত্রীর নামেও ৪ কোটি টাকার ওপরে অস্থাবর সম্পদ দেখিয়েছেন, যা আগে ছিল না।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের আয় বেড়েছে। আগে যেখানে তার বাৎসরিক আয় ছিল ৩৫ লাখ টাকার ওপরে। এখন বাৎসরিক ৪৩ লাখ টাকার কিছু বেশি। তবে স্থাবর ও অস্থাবর সম্পদে তেমন একটা পরিবর্তন ঘটেনি।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের বাৎসরিক আয় দেড় কোটি টাকার ওপরে, যেখানে ৫ বছর আগে তার বাৎসরিক আয় ছিল সাড়ে ৪ লাখ টাকার কিছুটা বেশি। হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, গেল ৫ বছরে স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও অনেকটাই বেড়েছে এই প্রার্থীর।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহরও বাৎসরিক আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে অস্থাবর সম্পদে নগদ টাকাও কিছুটা বেড়েছে। ২০১৩ সালে তার বাৎসরিক আয় দেখানো হয়েছিল ৮ লাখ ৩১ হাজার টাকার কিছু বেশি, যেখানে বর্তমান হলফনামার তথ্যানুযায়ী, বাৎসরিক আয় ২০ লাখ ৪০ হাজার টাকা।

২০১৮ সালের সিটি নির্বাচনের সময় হলফনামায় তিনি অস্থাবরে ১টি রকন্ডিশনড মাইক্রো, কিছু আসবাবপত্র ছাড়া ৮ লাখ ৮১ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন। আর স্থাবরে অকৃষি জমির খাতে ঢাকার পূর্বাঞ্চলে রাজউকের প্লট ও গুলশানের নিকেতনে ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। এবারের হলফনামায় অস্থাবরে নিজ নামের ঘরে ২ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকার অধিক সম্পদ ও স্ত্রীর সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD