সংবাদ শিরোনাম:

বরিশালে ৫ প্রতারক আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:42:39 pm, Monday, 31 August 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে প্রতারকদের অফিস থেকে।

সোমবার দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনকারী এসআই মহিউদ্দিন বলেন, ভুয়া ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে এই ৫ প্রতারককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলহোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬০০ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ৫ প্রতারক আটক

প্রকাশের সময় : 04:42:39 pm, Monday, 31 August 2020