বরিশালে ৫০ দিনেও সন্ধান মেলেনি ‘নিখোঁজ’ হাফেজ তাজিনের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৫০ দিনেও সন্ধান মেলেনি ‘নিখোঁজ’ হাফেজ তাজিনের

বরিশালে ৫০ দিনেও সন্ধান মেলেনি ‘নিখোঁজ’ হাফেজ তাজিনের




নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগর থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ৫০ দিন পরেও হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিমের সন্ধান মেলেনি। ছেলের সন্ধান না পেয়ে তার মা এখন পাগলপ্রায়।

শিশু হাফেজকে অপহরণ করা হয়েছে নাকি পাচারকারীচক্রের সদস্যরা তুলে নিয়েছে – এমনই শঙ্কা বিরাজ করছে নিখোঁজ তাজিনের মা সাহিদা আরবির কাছে।

ছেলের সন্ধান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাজিনের মা।

শুক্রবার (৭ জুন) সকালে নিখোঁজ তাজিনের মা বলেন, গত ২০ এপ্রিল সকাল ৯টার দিকে নগরের কাজিপাড়ার বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে ডিম কিনতে বের হয়ে নিখোঁজ হয় হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিম। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাজিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২৪ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (যার নম্বর ১৪৬৫) করা হয়েছে।

মুস্তাকিমের মা সাহিদা আরবি জানান, নিখোঁজের পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও পাননি। যদি কোনো ব্যক্তি মুস্তাকিমের সন্ধান পেয়ে থাকেন। তাহলে তার মা সাহিদা আরবির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD