বরিশালে ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন

বরিশালে ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন

বরিশালে ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় সরকারি বাসভবনে চারজন করে ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

 

 

শনিবার দুপুর থেকে প্রতিটি ইউএনও’র বাসভবনে আনসার সদস্যরা ইউএনও’র নিরাপত্তায় তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। বরিশালের দশ উপজেলা হচ্ছে : বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা।

 

 

বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায় আনসার সদস্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ইউএনও এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি থেকে সভা করে আমাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আনসার ব্যাটেলিয়নের থেকে মাসিক বেতন ভুক্তদের নিয়োগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

 

তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিয়োগ দেয়ায় তারা স্বস্তিবোধ করছেন বলেও জানান ইউএনও।

 

 

এ ব্যাপারে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চারজন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা শনিবার দুপুর থেকেই ইউএনওদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। দুইজন করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

 

 

প্রসঙ্গত, দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা চেষ্টার পর বরিশালের ১০ ইউএনও’র নিরাপত্তায় এ ব্যবস্থা গ্রহণ করা হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD