বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ ৫ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালি পুলিশ। উপ-পরিদর্শক (এসাআই) সমীরণ মন্ডলের নেতৃত্বে বিশেষ একটি টিম গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের শহরের ব্যাপ্টিশ মিশন রোড, বাংলাবাজার ও রুপাতলী থেকে গ্রেপ্তার করে। রোববার সকালে তাদের তিনটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

কোতয়ালি থানা পুলিশ সূত্র জানায়- এসআই সমীরণ মন্ডলের নেতৃত্বাধীন টিমটি শনিবার রাতে বাংলা বাজার এলাকায় প্রথমে অভিযান চালিয়ে ৭৫ পিসসহ হাবিব নামের একজনকে গ্রেপ্তার করে।

 

পরে ব্যাপ্টিশ মিশন রোড থেকে ৩৯৬ পিসসহ সিফাতুল্লাহ রুমিসহ তিনজন এবং রুপাতলী মুক্তিযোদ্ধা সড়ক থেকে শিউলি নামের নারীকে ১৫’শ ৪০ পিসসহ গ্রেপ্তার করে। তবে এসময় আরেক ব্যবসায়ী ওই নারীর ছেলে সাকিল পালিয়ে গেছে বলে জানা গেছে। মাদক উদ্ধারের এই ঘটনায় তিনটি মামলা গ্রহণ শেষে গ্রেপ্তার ৫জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই সমীরণ মন্ডল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD