সংবাদ শিরোনাম:

বরিশালে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:31:46 pm, Friday, 13 September 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলাপর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। একইসঙ্গে মাঠে গড়াবে মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টও।

এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসময় সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

অজিয়র রহমান বলেন, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। বরিশালের ১০টি উপজেলা ও একটি সিটি করপোরেশনের সমন্বয়ে ১১টি বালক ও ১১টি বালিকাসহ মোট ২২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

১৭ সেপ্টেম্বর এ আয়োজনের উদ্বোধন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ২২ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের সময় : 05:31:46 pm, Friday, 13 September 2019