বরিশালে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

বরিশালে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

 

আক্রান্তদের মধ্যে ১২ জন হলেন পুলিশ সদস্য তার সবাই বরিশাল পুলিশে কর্মরত আছেন তারা সবাই পুরুষ বয়স (৪৪, ৩৪, ২৫, ৪৩, ২৯, ৩০, ২৮, ৩৮, ৪৮, ৪৭, ৪৪, ৫৫)। অন্য দুইজন বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৫২, ১৫), অন্য একজন বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৩) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

 

আজ ১৯ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ১৫ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

 

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, আক্রান্ত ১৫ ব্যক্তির অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে। তাদের পাশে বসবাসকারীদেরও লকডাউনের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত বরিশাল জেলায় ২৮ জন নারী এবং ৭৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

 

বরিশাল জেলায় করোনা আক্রান্তের মধ্যে বরিশাল মহানগরী ৬১, সদর উপজেলা ২জন (রায়পাশা কড়াপুর এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৭জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ৩জন, মুলাদী ২জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।

 

উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD