বরিশালে ১০ লক্ষাধিক টাকার চোরাই সাবমেরিন ক্যাবলসহ আটক ৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১০ লক্ষাধিক টাকার চোরাই সাবমেরিন ক্যাবলসহ আটক ৪

বরিশালে ১০ লক্ষাধিক টাকার চোরাই সাবমেরিন ক্যাবলসহ আটক ৪

বরিশালে ১০ লক্ষাধিক টাকার চোরাই সাবমেরিন ক্যাবলসহ আটক ৪




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই সাবমেরিন ক্যাবল (তামার তার) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় আটক করা হয়েছে চুরির ঘটনার সাথে জড়িত চার চোরকে। গত ১৫ মার্চ রাত ৮টার দিকে ওই এলাকায় ২৫ নম্বর ওয়ার্ডস্থ সামিট পাওয়া সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে এ অভিযান চালানো হয়।

 

 

আটককৃতরা হলেন- ধোপাবাড়ি সড়কের বরের ভিটার মো. রফিক হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২২), পার্শ্ববর্তী বটতলা জোড়াপোল সংলগ্নের মানিক হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (২২), বটতলা মোল্লাবাড়ির মজিবর মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) ও বরগুনার তালতলি থানাধীন ৩ নম্বর ওয়ার্ডস্থ কড়ই বাড়িয়ার গেন্ডামারা ছোটবগী গ্রামের মৃত: সুন্দর মল্লিকের ছেলে মো. জলিল মল্লিক (৪৫)।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাতে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল- পিপিএম এর নেতৃত্বে এসআই সুজিত কুমার গোমস্তাসহ বিডি’র একটি টিম অভিযান পরিচালনা করে।

 

 

এসময় সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে রমজান হাওলাদারের টিনশেড বসতঘর থেকে ৪টি সাবমেরিন ক্যাবলের খন্ড উদ্ধার করা হয়। যার মোট দৈর্ঘ্য ৫০ ফুট এবং ওজন ৭৩ কেজি। এছাড়াও ১৫০ কেজি তামার তার, ৩৮ কেজি অ্যালুমিনিয়াম তার এবং ৮টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

 

 

নগর পুলিশ জানিয়েছে, ‘চোরাই সাবমেরিন ক্যাবলসহ চার চোর আটকের ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD