সংবাদ শিরোনাম:

বরিশালে ১০ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:13:12 am, Friday, 15 May 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। আক্রান্তদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। তারা সবাই সৈনিক পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত আছেন। এদের মধ্যে একজন নারী সৈনিক বয়স (২২)। বাকি নয়জন পুরুষ। বয়স (৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯)। অন্য একজন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। পুরুষ বয়স (৩৫)। অপরজন বরিশাল মহানগরীর বাসিন্দা। পুরুষ বয়স (৪২)।

আজ ১৪ মে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১২ জনের রিপোর্ট পজেটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই বারোজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন নারী এবং ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ৫০ থেকে তার উর্ধে ১৩ জন।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৩৪, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৫জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৪জন, বানারীপাড়া ২জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ১জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়।

অদ্যাবধি এ জেলায় মোট ৩৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত একজনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ১০ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত

প্রকাশের সময় : 12:13:12 am, Friday, 15 May 2020