সংবাদ শিরোনাম:

বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:46:37 pm, Wednesday, 4 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় শ্রমিক নেতা অরবিন্দু ওঝা নিহত, অপর একজন গুরুতর আহত। গাড়ি আটক করেছে পুলিশ। চালক গ্রেফতার ও বিচারের দাবিতে সকল ইজিবাইক বন্ধ করে বুধবার দুপুরে ঘন্টা ব্যাপি মহাসড় অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এসময় মহাসড়কের দুপাশে আটকা পরে শতাধিক পরিবহন ও ট্রাক।

শ্রমিক নেতা অরবিন্দু নিহতের ঘটনায় আগৈলঝাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের নেতৃতত্বে দুপুরে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের দুর্ঘটনাস্থল বড়মগড়া (বড়াবাড়ি) ও পয়সা এলাকায় সড়ক অবেরোধ করে অবৈধ ট্রলির চালক রাসেল বয়াতিকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান। অভিযুক্ত চালক গ্রেফতার না হওয়া পর্যন্ত উপজেলায় অবৈধ সকল ট্রলি চলাচল বন্ধ রাখারও ঘোষণা দেন শ্রমিক নেতারা। সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, সংশ্লিষ্ঠ বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ঘটনাস্থলে যান। এসময় উপজেলা চেয়ারম্যান ও ওসি মো. আফজাল হোসেন দায়ী চালককে গ্রেফতারের মাধ্যমে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধায় আগৈলঝাড়া-গোপালগঞ্জ আ লিক মহাসড়কের বড়মগড়া (বড়াবাড়ি) এলাকায় বালুবাহী অবৈধ ট্রলি রাতের আধারে হেড লাইট ও হর্ন ছাড়া মোবাইলের আলোতে চালাচ্ছিল আগৈলঝাড়ার বালু ব্যবসায়ি জলিল বয়াতির ছেলে রাসেল বয়াতি। ওই অবৈধ ট্রলির সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের সাখে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক অরবিন্দু ওঝা (৪২) ও ঝালমুড়ি বিক্রেতা কোটালীপাড়ার মিজানুর রহমান ওরফে দয়াল (৫০) গুরুতর আহত হয়। আহত অরবিন্দুকে চালক রাসেল উদ্ধার না করে পাশের ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় অরবিন্দুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরবিন্দুকে মৃত ঘোষণা করেন। নিহত অরবিন্দু পয়সা গ্রামের অনিল ওঝার ছেলে ও আগৈলঝাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত মিজানকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই এসআই শাহজাহান ঘটনাস্থলে গিয়ে বালুবাহী ট্রলি ও দুমরে মুচড়ে যাওয়া নসিমন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মো. আফজাল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা নিহত

প্রকাশের সময় : 04:46:37 pm, Wednesday, 4 March 2020