বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:46:50 pm, Tuesday, 25 February 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দানে প্রস্তুতির কাজ। জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা এসব কাজ করছেন, সঙ্গে স্থানীয় লোকজনও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনের অংশে উত্তর সাগরদী এলাকায় প্রায় ১৪ একরে জায়গাজুড়ে এবারের ইজতেমার জেলা পর্বের আয়োজন চলছে। গত কয়েকদিন ধরেই ময়দানে গোছানোর কাজ চলছে, সেখানে স্বেচ্ছাশ্রমের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে। ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী জামাল বলেন , আগামী পাঁচ থেকে সাত মার্চ বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার ময়দানে কাজ করছেন মুসল্লিরা। বিগত সময়ের ধারাবাহিকতায় এবারেও প্রস্তুতির কোনো কমতি নেই। স্থানীয়দের পাশাপাশি তাবলিগ জামাতের মুসল্লিরা সার্বিক সহয়তা করছেন। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মাঠ গোছানোর কাজসহ বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে।

তাবলিগ জামাতের মুসল্লি আব্দুল মান্নান চৌধুরী সেলিম জানান, এটা জেলা ইজতেমা হলেও এখানে আশ-পাশের অর্থাৎ পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন। মাঠ যেভাবে প্রস্তুত করা হচ্ছে তাতে দুই লাখ লোকের সমাগম ঘটলেও কোনো সমস্যা হবে না, তবে ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখ লোকের সমাগম ঘটবে এবারের জেলা পর্বের ইজতেমায়।ইজতেমার ময়দানে কাজ করছেন মুসল্লিরা। তিনি জানান, বরিশাল মারকাজ মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিমের নেতৃত্বে প্রতিদিন দেড় থেকে ২০০ লোক ময়দান প্রস্তুতির কাজ করছেন। যথাসময়ে মাঠ প্রস্তুত হয়ে যাবে বলেও তিনি আশাবাদী।

তিনি আরও জানান, ৫ মার্চ ফজরের নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা এবং ৭ মার্চ যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে। আর এ সময় মধ্যে নিয়মানুযায়ী দেশ-বিদেশের বক্তারা বয়ান করবেন বলেও জানান বরিশাল মারকাজ মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

প্রকাশের সময় : 02:46:50 pm, Tuesday, 25 February 2020