সংবাদ শিরোনাম:

বরিশালে স্বাস্থ্য বিধি না মানায় ১১ জনকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:41:03 pm, Saturday, 3 April 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ মহামারী করোনাভাইরাস দ্বিতীয় দফায় সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় বরিশালের গৌরনদীতে সচেতনতা মূলক প্রচারনা ও বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় পথচারী ও দোকান্দারসহ ১১ জনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর সার্বিক তত্ত্বাবধানে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার বাসস্ট্যান্ড এবং টরকী বন্দর করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা মূলক কার্যক্রম, বিনা মূল্যে মাক্স বিতরণ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক ১১ টি মামলায় মোট ৭হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অপর দিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী জাটকা ইলিশ বিক্রি করার কারণে টরকী বন্দরে এক মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা এবং মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী মডেল থানার সাব ইন্সপেক্টর জনাব অহিদসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্বাস্থ্য বিধি না মানায় ১১ জনকে জরিমানা

প্রকাশের সময় : 06:41:03 pm, Saturday, 3 April 2021