বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় মেতেছে মানুষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:07:19 am, Monday, 12 April 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের খবরে স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় মেতেছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে হাটবাজার ও মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ‘

লকডাউনের’ মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের মুখে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব তেমন একটা মানা হয়নি। বরিশাল নগরীর চকবাজার, পদ্মাবতী ও কাঠপট্টি বিপণিবিতানগুলোয় গাদাগাদি করে কেনাকাটা করছেন সাধারণ মানুষ।

অধিকাংশ ক্রেতা মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানছেন না। এ ছাড়াও সদর রোড, গির্জামহল্লা, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডের ফুটপাতে ভিড় বেড়েছে। এসব এলাকার অস্থায়ী দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত না-করেই চলছে কেনাকাটা। নগরীর ভাটিখানা থেকে আসা ক্রেতা মমতাজ বেগম জানান, ঈদের কেনাকাটা করতে চকবাজারে এসেছেন।

সামনে লকডাউন তাই এখনই ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন বলে জানান তিনি। আরেক ক্রেতা বলেন, সামনে কঠোর লকডাউন। তাই রমজানের খাদ্যসামগ্রী কিনতে ঝুঁকি নিয়ে বাজারে এসেছেন। চকবাজারের বিপণিবিতানের বিক্রেতা হাবিবুল হোসেন বলেন, গত ঈদেও আমরা ব্যবসা করতে পারিনি।

এ বছরও মনে হয় সেই একই পরিমাণ ক্ষতি হবে। এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি তার। বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব মানুওয়ারুল ইসলাম অলি বলেন, মানুষ ঈদের বাজার করতে শুরু করেছে। অনেক খাবারসহ বিভিন্ন মালামাল রিজার্ভ করছে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস বলেন, আমরা মানুষকে নানাভাবে সচেতন করেছি। এখন জরিমানা করা হচ্ছে। প্রতিদিনই অভিযান চলছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে স্বাস্থ্যবিধি ভুলে কেনাকাটায় মেতেছে মানুষ

প্রকাশের সময় : 12:07:19 am, Monday, 12 April 2021