সংবাদ শিরোনাম:

বরিশালে স্বামী পরিত্যক্তা নারীকে একাধিকবার ধর্ষণ,বিয়ের দাবিতে অবস্থান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:50:45 pm, Friday, 28 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

উজিরপুর প্রতিনিধি॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামের ছরোয়ার হোসেন হাওলাদার (৩৫) বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিয়ের দাবিতে ওই স্বামী পরিত্যাক্তা গত মঙ্গলবার সকালে ছরোয়ারের বাড়িতে অনশন করলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। ছরোয়ার প্রভাবশালী হওয়াতে হুমকির কারণে স্বামী পরিত্যাক্তা থানায় মামলা করতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় সুত্রে জানাগেছে, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ছরোয়ার হোসেন হাওলাদার (৩৫) একই গ্রামের এক স্বামী পরিত্যক্তাকে (২৫) বিয়ের প্রলোভন দিয়ে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওই যুবতি বিয়ের দাবিতে গত মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ছরোয়ারের বাড়িতে অবস্থান করে। ওই দিন ছরোয়ারের পরিবারের লোকজন যুবতিকে মারধর করে তাড়িয়ে দেয়।

এব্যাপারে অভিযুক্ত ছরোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার সাথে তার কথা হতো ও ভালো সম্পর্ক। কিন্তু স্বামী পরিত্যাক্তার সাথে আমার অবৈধ মেলামেশার কোন প্রমাণ নেই তার কাছে।

এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেয়েছি। আমি খোঁজ নিচ্ছি। কেউ বাদী হয়ে অভিযোগ করলে মামলা নেওয়া হবে। মামলা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্বামী পরিত্যক্তা নারীকে একাধিকবার ধর্ষণ,বিয়ের দাবিতে অবস্থান

প্রকাশের সময় : 06:50:45 pm, Friday, 28 August 2020