সংবাদ শিরোনাম:

বরিশালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:36:25 pm, Sunday, 10 January 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষ্যে রবিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এদিকে জেলার মুলাদী উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশের সময় : 09:36:25 pm, Sunday, 10 January 2021