বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:36:32 pm, Thursday, 24 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে যৌতু‌কের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ম‌নির হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে ওইদিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর তার ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেখানে স্বামী ম‌নির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রা‌শিদা বেগম এবং দেবর না‌সির রাঢ়ীকে আসামি করা হয়। মামলা চলমান অবস্থায় শাশুড়ি রা‌শিদা বেগমের মৃত্যু হয়। ২০১৩ সালের ১৯ মে চার্জশিট দেয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে স্বামী ম‌নির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর ও দেবর‌ নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।

তবে এই রায়ে সন্তুষ্ট নয় বলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান টিটু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : 04:36:32 pm, Thursday, 24 September 2020