সংবাদ শিরোনাম:

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টায় মামলা করতে নিরুৎসাহ দিলেন এসআই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:51:29 pm, Saturday, 8 June 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালের কেডিসি বাস্তহারা কলোনীতে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২ জুন রাত পৌণে ৯টার দিকে ওই বস্তির মাদক ব্যবসায়ী মাসুমের বাসায় ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

এমনকি ‘মামলা করলে টাকা খরচ হবে’ এমন ভয় দেখিয়ে ওই ছাত্রীর বাবাকে নিরুৎসাহিত করেন। শ¬ীলতাহানীর শিকার ওই ছাত্র নগরীর আলেকান্দার আলতাফ মেমেরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে এবং কেডিসি বস্তির এক মাছ বিক্রেতার মেয়ে। ওই ছাত্রী জানান, একই বস্তিতে তার দাদা এবং নানার বাসা। গত ২ জুন রাত পৌণে ৯টার দিকে তিনি দাদার বাসা থেকে নানার বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নির্মাণাধীন ভবনের সামনে থাকা স্থানীয় বখাটে মাসুদ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মুখে রুমাল গুঁজে দেয়। পরে মাসুম তাকে তার বাসায় নিয়ে মুখ এবং পা বেঁধে ফেলে।

এই ঘটনা মাসুমের মা দেখলেও তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি। পরে মাসুম একাধিকবার তাকে (ছাত্রী) ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রীর ধস্তাধস্তির কারণে সে ব্যর্থ হয়। এর আগে স্কুলে যাওয়া-আসার পথে মাসুম তাকে কু-প্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করতো বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এদিকে দীর্ঘক্ষণ মেয়ের কোন খোঁজ খবর না পেয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। বিভিন্ন বাসা খুঁজে তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

এ নিয়ে পুরো বস্তি সরগরম হয়ে উঠলে মাসুম নিজেই ওই ছাত্রীর পায়ের এবং মুখের বাধন খুলে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। খবর পেয়ে এসআই শাহজালালের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ছাত্রীর বাবা মাছ বিক্রেতা সাংবাদিকদের বলেন, এসআই শাহজালাল ঘটনাস্থলে এসে অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ‘মামলা করলে বাদী-বিবাদীর অনেক টাকা খরচ হবে’ বলে তাকে ভয় দেখান।

এতে তারা পুলিশের কাছে সঠিক বিচার পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়েন। পরে তারা এই ঘটনায় আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। আগামীকাল রবিবার অফিস খুললে এ ঘটনায় আদালতে মামলা করার কথা জানান ওই ছাত্রীর বাবা। কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা কেন ওই ছাত্রীর পরিবারকে মামলায় নিরুৎসাহিত করেছে তা খতিয়ে দেখে এই ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টায় মামলা করতে নিরুৎসাহ দিলেন এসআই

প্রকাশের সময় : 10:51:29 pm, Saturday, 8 June 2019