সংবাদ শিরোনাম:

বরিশালে স্কুলছাত্রী কবিতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:12 pm, Sunday, 26 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার (১৪) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১নং আসামী আজাদ হোসেন কালুকে (২৯) পাঁচ বছর পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের পুত্র। গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, ২০১৬ সালে স্কুল ছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামী আজাদ হোসেন কালু।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লিবিয়া থেকে দেশে ফিরে কালু। বিমানবন্দরে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

পরবর্তীতে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ওইদিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রবিবার সকালে গ্রেফতারকৃত কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে হত্যা মামলার আসামি হয়ে কিভাবে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হলেন এই কালু সেটা নিয়ে জনমনে উঠছে নানান প্রশ্ন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্কুলছাত্রী কবিতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশের সময় : 07:56:12 pm, Sunday, 26 September 2021