সংবাদ শিরোনাম:

বরিশালে সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:33:39 pm, Saturday, 12 December 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পারভেজ,বরিশাল প্রতিনিধি॥ বরিশালে আসন্ন বিজয়ের ৫০ বছর উপলক্ষে সেচ্ছাসেবীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং শর্ট পিচে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই ডিসেম্বর শনিবার বরিশাল ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠে এ্যালায়েন্স ফর ইয়ূথ এন্ড ডেভেলপমেন্ট’র আয়োজনে দিনব্যাপী ” বিজয় -৫০ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে বরিশাল বিভাগের ২৬টি সংগঠনের জোট এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর সংগঠকবৃন্দ ৮টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। সময় সল্পতার কারনে সীমিত ওভারে এই ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে টিম “জয় বাংলা” চ্যাম্পিয়ন এবং টিম “মুক্তি” রানার্স আপ হয়। সমাপনী অনুষ্ঠানে বরিশাল ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আলী রিয়াজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মইনুল চৌধুরী উপস্থিত থেকে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আহ্বায়ক ইনজামুল সাফিন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠক আফরোজা আক্তার নিপা, এ্যালায়েন্স ফর ইয়ূথ এন্ড ডেভেলপমেন্ট এর কোর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম (সোহান), এসএনডিসির সভাপতি মোঃ জুনায়েদ মখদুম ডালিম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ডিভিশনাল কোর্ডিনেটর হাসান মাহমুদ, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মিশাল বিন সলিম, ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক এবং সেচ্ছাসেবী সংগঠন দ্য অডেশাস্ এর সভাপতি দুর্জয় সিংহ, উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদার সহ প্রমুখ।

উক্ত খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দলকে অনলাইন শপ “গাছের বাজার” এর পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের সময় : 08:33:39 pm, Saturday, 12 December 2020