বরিশালে সার্জেন্ট কিবরিয়া স্মরণে পুলিশ বক্সের শুভ উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সার্জেন্ট কিবরিয়া স্মরণে পুলিশ বক্সের শুভ উদ্বোধন

বরিশালে সার্জেন্ট কিবরিয়া স্মরণে পুলিশ বক্সের শুভ উদ্বোধন

বরিশালে সার্জেন্ট কিবরিয়া স্মরণে পুলিশ বক্সের শুভ উদ্বোধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রয়াত সার্জেন্ট কিবরিয়া স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরণ পয়েন্ট সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এ বক্সের উদ্বোধন করেন।

 

 

সড়ক দুর্ঘটনায় নিহত বিএমপি’র ট্রাফিক সার্জেন্ট কিবরিয়ার প্রতি সম্মান জানিয়ে তার স্মৃতি ধরে রাখার প্রয়াসে পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর উদ্যোগে, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়।

 

 

সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক বক্স উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার, (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, প্রয়াত সার্জেন্ট কিবরিয়ার বাবা ইউনুস আলী সরদার, মা- সাহিদা বেগম, স্ত্রী- সার্জেন্ট মৌসুমী কিবরিয়া, সন্তান-শাহান মাহমুদ ওহী সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

উল্লেখ্য যে প্রয়াত সার্জেন্ট কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০১৫ সালের ৩১ মে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাহার প্রথম এবং শেষ কর্মস্থল বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকাকালীন ২০১৯ সালের ১৫ জুলাই কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় হয়ে ১৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD