সংবাদ শিরোনাম:

বরিশালে সাকুরা পরিবহন কেরে নিলো দুই মাদ্রাসা ছাত্রের প্রাণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:37:05 am, Sunday, 14 March 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর কাশিপুর এলাকায় থ্রিহুইলার (মাহেন্দ্র) ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) ও একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩) । তারা বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল।

দুর্ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আকতারুজ্জামান হাফিজ, তার বড় ছেলে মাদরাসাছাত্র আইমান (১৬), একই এলাকার আশরাফ আলীর ছেলে মাদরাসাছাত্র বাইজিদ (১২), বরিশাল নগরীর রূপাতলী এলাকার মো. রিপনের ছেলে মাদরাসাছাত্র মো. জিহাদুল (১২) আহত হয়। এছাড়া মো. লতিফ ও জিয়াউর রহমান রুবেল নামে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের বাড়ি বরিশাল নগরীর কাশিপুর এলাকায়। আহত সবাই থ্রিহুইলারের (মাহেন্দ্র) যাত্রী।

বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, নিহত ও আহত শিশুরা নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র। ওই মাদরাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ। গতকাল আকতারুজ্জামান হাফিজ তার দুই ছেলেসহ পাঁচ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফে মাহফিলে যান। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাহফিল থেকে বানারীপাড়া হয়ে তারা থ্রিহুইলারে (মাহেন্দ্র) করে বরিশাল নগরীতে ফিরছিলেন। ওই থ্রিহুইলারে তারা ছাড়া আরও দুই জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেন, কাশিপুর মদিনা পেট্রল পাম্প সংলগ্ন এলাকা অতিক্রমকালে তাদের থ্রিহুইলারের (মাহেন্দ্র) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রিহুইলারটি (মাহেন্দ্র) দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় থ্রিহুইলারের (মাহেন্দ্র) সাত যাত্রী। পথচারীরা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনার পর সাকুরা পরিবহন দ্রুত চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বাসের চালক ও হেলপার। তাদের আটকে গৌরনদী, ফরিদপুরসহ বিভিন্ন হাইওয়ে থানা পুলিশকে বার্তা পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক মাসুম রেজা বলেন, আহত থ্রিহুইলারের (মাহেন্দ্র) সাত যাত্রীকে হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ১১টার দিকে মাদরাসাছাত্র হামজার মৃত্যু হয়। এর দেড় ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে আল নোমান নামে আরেক ছাত্রের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সাকুরা পরিবহন কেরে নিলো দুই মাদ্রাসা ছাত্রের প্রাণ

প্রকাশের সময় : 01:37:05 am, Sunday, 14 March 2021