বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে তরুণ নিখোঁজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে তরুণ নিখোঁজ

বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে তরুণ নিখোঁজ

বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে তরুণ নিখোঁজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদীতে বন্ধুদের সাথে সাঁতরে নদী পাড় হতে গিয়ে স্পিডবোটের ঢেউয়ে সুজন মল্লিক (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোন সন্ধান পাননি ডুবুরিরা।

 

 

সুজন সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসাহাক মল্লিকের ছেলে এবং রাজধানীর উত্তরায় একটি ফার্মেসির সেলসম্যান হিসেবে চাকরি করতো।

 

 

সুজনের ভাই সবুজ মল্লিক বলেন, দুপুরে ৫/৬ বন্ধু মিলে কড়ইতলা নদীর বন্দর থানা সংলগ্ন এলাকায় গোসল করতে নামে। বন্ধুরা সাঁতরে নদীর অপর তীরে যায়। ফেরার সময় নদীর মাঝ বরাবর আসার পর একটি স্পিডবোটের ঢেউয়ে সুজন ডুবে নিখোঁজ হয়।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সুজন সাঁতরে নদী পাড় হতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে কোন সন্ধান পায়নি।

 

 

উদ্ধার অভিযান পরিচালনা করা ফায়ার সার্ভিসের লিডার নজরুল ইসলাম বলেন, রাত হওয়ায় এবং নদীতে স্রোত বেশি হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধারাভিযান শুরু করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD