বরিশালে সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস নির্মান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস নির্মান

বরিশালে সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস নির্মান

বরিশালে সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস নির্মান




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থী নির্বাচনী অফিস নির্মান করায় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে।

 

বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের ।

 

 

সরেজমিনে দেখা গেছে, বাদামতলা-পশ্চিম চন্দ্রহার সড়কের একটি সরকারি ব্রিজ দখল করে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ক্ষিতিস চন্দ্র পাল তার ফুটবল মার্কার নির্বাচনী অফিস বানিয়েছেন। এতে করে ওই ব্রিজ দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি বেড়ে গেছে ।

 

স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিম চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই ব্রিজের উপর ত্রিফলা টানিয়ে ঘর বানিয়ে নির্বাচনী পোস্টার ঝুঁলিয়ে প্রায় অর্ধশত চেয়ার বসানো হয়েছে । ওই নির্বাচনী অফিসে ফুটবল মার্কার কর্মী সমর্থকরা মধ্যরাত অবধি আড্ডা জমানোর কারণে জনগুরুত্বপূর্ণ ব্রিজ দিয়ে ভূক্তভোগীদের চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।

 

 

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী ক্ষিতিস চন্দ্র পাল বলেন, বর্ষা মৌসুমে চারিদিকে কাঁদা হওয়ায় ব্রিজের ওপর অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্রিজ থেকে নির্বাচনী অফিস সরানোর জন্য প্রার্থী ক্ষিতিস চন্দ্র পালকে নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD