বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে সাইক্লোন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে সাইক্লোন

বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে সাইক্লোন




নিজস্ব প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পরেছে কোটি টাকা ব্যয়ে নির্মিত আশোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। ইতোমধ্যে সাইক্লোন শেল্টারের একাংশের মাটি সরে গিয়ে পিলার বের হয়ে গেছে। যেকোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে পুরো সাইক্লোন শেল্টারটি। ফলে আতংকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা গেছে, ভাঙন আতংকে দিন কাটচ্ছেন উপজেলার গুঠিয়া ইউনিয়নের আশোয়ার, হানুয়া, রৈভদ্রাদি ও বান্নাসহ কয়েকটি গ্রামের নদী পাড়ের বাসিন্দারা। ইতোমধ্যে রাক্ষুসী নদীতে বিলিন হয়ে গেছে দাসেরহাট বাজারের যাত্রী ছাউনি। স্থানীয় বাসিন্দারা জানান, নদী ভাঙনের কারনে ওই এলাকার বাসিন্দাদের বসতবাড়ি, ফসলী জমি, মসজিদ, খেলার মাঠ ও পানবরজ ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। সূত্রে আরও জানা গেছে, প্রভাবশালী কতিপয় বালু খেকোরা ভাঙন কবলিত এলাকার নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করায় নদীর ভাঙন ক্রমেই বৃদ্ধি পেয়েছে। নদী ভাঙনরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নদী পাড়ের বাসিন্দারা প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার জানান, নদী ভাঙনের বিষয়টি ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। আশোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেয়া হয়েছে। শীঘ্রই বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে ভাঙন এলাকায় বাঁধ দিয়ে সমস্যার সমাধান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD