সংবাদ শিরোনাম:

বরিশালে সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:58:26 pm, Saturday, 17 August 2024
  • 39 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জোর করে ওভারটাইম করানো, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বেতন-বোনাস বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা। শনিবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বরিশাল-ঢাকা মহাসড়কের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের বিক্ষোভের মুখে ও প্রশাসনের চাপে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়টি সমাধানের জন্য বলেন। তবে বিক্ষোভকারীরা সড়কেই তাদের দাবিগুলোর বিষয়ে সমাধান চান। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তারা বলছেন, ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকুরিচ্যুত করেন নয়তো নানানভাবে চাপে রাখেন। কিন্তু তারা বুঝতে চান না যে শ্রমিকের পরিশ্রমের কারণেই লাভের মুখ দেখছে কোম্পানি। সর্বশেষ গত ১৫ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকদের দাবি মানার কথা না বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

এদিকে শ্রমিকদের হুমকি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে ওইদিন রাতেই বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ নেতারা। ১৫ আগস্ট রাতে দেওয়া ওই বিবৃতিতে নেতারা বলেন, অপসোনিন ফার্মা দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অত্যাচার অনাচার করে আসছে। এতদিন ক্ষমতাসীনদের সঙ্গে নানা যোগসাজশ করে তারা শ্রমিক বিক্ষোভ দমন করে আসছিলেন। গতকাল থেকে অপসোনিন কারখানায় অযৌক্তিক শ্রমিক ছাঁটাই শুরু হলে শ্রমিকরা তার প্রতিবাদ করে এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং ন্যায্য মজুরি প্রদান, ৮ ঘণ্টা ডিউটিসহ ৯ দফা দাবিতে ১৫ আগস্ট বিকেল ৪টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেস। কিন্তু এ অবস্থান কর্মসূচি করার সময় মালিকপক্ষ তাদের নানা রকম হুমকি ও হয়রানি করে।

নেতারা বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় এসেছে। বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে যদি শ্রমিকের ন্যায্য আন্দোলনের ওপরে হয়রানি করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। নেতারা অবিলম্বে অপসোনিন ফার্মার শ্রমিকদের ওপর সব হয়রানি বন্ধ করার দাবি জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আহ্বান জানান।

এদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে অপসোনিন অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। নগরীর বগুরা রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছে।

তবে শ্রমিকদের দাবি এবং বিক্ষোভের বিষয়ে কোম্পানির কোন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : 05:58:26 pm, Saturday, 17 August 2024