সংবাদ শিরোনাম:

বরিশালে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলো জামাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:07:41 pm, Monday, 26 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ দুর্গাপূজায় স্ত্রীসহ শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো পঙ্কজ বৈদ্য (৩৫) নামের এক যুবক। পঙ্কজের মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন পরিবার সদস্যরা।

সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য পঙ্কজের মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত পঙ্কজ গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে। আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে রবি হালদারের মেয়ে জামাই।

নিহতের স্ত্রী মিতু বৈদ্য বলেন, রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে পঙ্কজ পানি খেতে চায়। তাকে পানি এনে দিলে ওই পানি পান করার সময় পঙ্কজের গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় পল্লী চিকিৎসক সুভাষ ভক্তের কাছে নিলে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। তাৎক্ষনিক পঙ্কজকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী মৃত ঘোষণা করেন।

হাসপাতালে অবস্থানরত পঙ্কজের মা তারা রানী বৈদ্য অভিযোগ করেন, শ্বশুর পরিবারের সাথে পঙ্কজের সুসম্পর্ক ছিল না। তাই তার ছেলেকে ওই বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে পঙ্কজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পঙ্কজের ভাই পরিতোষ বৈদ্য বাদী হয়ে সোমবার সকালে থানায় অপমৃত্যু মামলা দায়ের করছেন।

তিনি আরো জানান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার হাসপাতালে গিয়ে পঙ্কজের স্বজনদের সাথে কথা বলেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলো জামাই

প্রকাশের সময় : 04:07:41 pm, Monday, 26 October 2020