সংবাদ শিরোনাম:

বরিশালে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিত করায় শিক্ষক বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:26:35 pm, Tuesday, 26 January 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ ত্রুটিপূর্ণ ফাইলে স্বাক্ষর না করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক কতৃর্ক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার লাঞ্চিত হয়েছেন। এ সময় তাদের শারিরীক ভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালাগাল করা হয়। সোমবার দুপুরে উপজেলার খানপুরা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার দিনই উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করার পর ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই দিনই অভিযুক্ত শিক্ষক কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩১ নং দক্ষিণ ভুতের দিয়া নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীরকে ব্যাংক থেকে কনজুমার ঋন গ্রহনের জন্য অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ন ফাইলে জোর পূবর্ক স্বাক্ষর করতে বলেন।

শিক্ষা অফিসার ত্রুটিপূর্ন ওই কাগজে স্বাক্ষর না করায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় সহকারী শিক্ষা অফিসার রোমাঞ্চ আহমেদ ও মুহাম্মদ মুনীরুল হক এগিয়ে আসলে তাদের উপর দলবল নিয়ে হামলা চালায় শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার কে অবহিত করার পর তিনি ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই দিনই অ/বাবু/বরি/ ৪৬ নং স্মারক এ অভিযুক্ত ১৩১ নং দক্ষিণ ভুতের দিয়া নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম কে বরখাস্ত করেন তিনি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবীর বলেন, উপজেলা শিক্ষা অফিসে বেশ কয়েকজন সহযোগী নিয়ে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের চেষ্টা করা হয়। এবং স্বাক্ষর না করলে প্রাণনাশের হুমকিও দেন ওই শিক্ষক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিত করায় শিক্ষক বরখাস্ত

প্রকাশের সময় : 09:26:35 pm, Tuesday, 26 January 2021