বরিশালে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

বরিশালে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

বরিশালে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ




মো. জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ॥ বাকেরগঞ্জে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, স্লিপ কার্যক্রম, বাৎসরিক মেন্টানাস বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমে অর্থ নেয়ার অভিযোগ উঠছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদের বিরুদ্ধে।

 

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জে উপজেলায় ২৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরের স্লিপ কার্যক্রমের আওতায় উপজেলার ২৮০টি বিদ্যালয়ে ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা, ১৯২টি বিদ্যালয়ে মেইনটেন্যান্স খরচ বাবদ ৭৬ লাখ ৮০ হাজার টাকা, মেরামতের জন্য ৪৭টি বিদ্যালয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ আসে।

 

 

নাম না প্রকাশ করার শর্তে একাধিক শিক্ষক যুগান্তরকে জানান, স্লিপ কার্যক্রমের আওতায় ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকায় অফিস ভ্যাটের কথা বলে নিয়েছে ১১ শতাংশ।

 

মেইনন্টেন্যান্স বরাদ্দের ৭৬ লাখ ৮০ হাজার টাকায় বিদ্যালয়প্রতি অফিসকে দিতে হয়েছে ৭শ’ টাকা এবং বিদ্যালয় সংস্কারের ৭০ লাখ ৫০ হাজার টাকার ৫০ শতাংশ বিল নিতে বিদ্যালয়প্রতি দিতে হয়েছে ২৫শ’ টাকা।

 

 

ওই শিক্ষকরা আরও জানান, টাকা নেয়া বাবদ শিক্ষা অফিস থেকে তাদের কোনো ভাউচার দেয়া হয়নি।

 

 

উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিলে ১০ শতাংশ ভ্যাট দেয়ার কথা স্বীকার করলেও বাকি ১ শতাংশ কেন নিয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারেননি অফিস সহকারী।

 

 

বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলনে, অফিসের নিয়ম মেনেই বরাদ্দের টাকা দেয়া হয়েছে। কারও কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেয়া হয়নি।

 

 

অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, অফিস সহকারীর সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন।

 

 

এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, বাৎসরিক বরাদ্দে অর্থ বিতরণে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD