বরিশালে লঞ্চের কেবিনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা , সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে লঞ্চের কেবিনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা , সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেল

বরিশালে লঞ্চের কেবিনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা , সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেল

বরিশালে লঞ্চের কেবিনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা , সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লঞ্চের কেবিনে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১১ নামে একটি লঞ্চে এ ঘটনা ঘটেছে।

 

 

সোমবার ভোরে লঞ্চটি বরিশাল নদী বন্দরে পৌঁছার পর মধ্য বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

 

 

ওই নারীর সঙ্গে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করতে পারলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

 

 

পারাবত লঞ্চ কোম্পানির স্থানীয় কর্মকর্তা মো. সেলিম জানান, গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ঢাকার সদরঘাট থেকে এক ব্যক্তি ওই নারীকে সঙ্গে নিয়ে এমভি পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিনে ওঠে। লঞ্চের রেজিস্ট্রারে তার নাম দেয়া হয় কামরুল।

 

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে লঞ্চটি বরিশাল নদী বন্দরে নোঙ্গর করলে ওই নারীর সঙ্গে থাকা পুরুষ ব্যক্তি নিহত নারীর ব্যাগ, মাস্ক এবং ওড়না নিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দ্রুত নেমে যায়। তার মুখমণ্ডলে মাস্ক পরিহিত ছিলো। অন্যান্য সব যাত্রী নেমে যাওয়ার পরও কেবিনে থাকা নারী না নামায় কেবিন বয়রা তাকে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা নৌ পুলিশে খবর দেয়।

 

 

ওই নারীর সঙ্গে থাকা পুরুষ ব্যক্তি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে সন্দেহ করছেন পারাবত-১১ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. শামীম। খবর পেয়ে নৌ পুলিশ, থানা পুলিশ এবং সিআইডি’র ক্রাইম সিন বিশেষজ্ঞ দল ওই নারীর মরদেহসহ খুঁটিনাটি সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করেছে।

 

 

বরিশাল সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আল-মামুনুল ইসলাম জানান, ওই নারীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ, মাস্ক এবং ওড়নাও সন্দেহভাজন ওই ব্যক্তি নিয়ে গেছে এবং ওই নারী বরিশাল অঞ্চলের নয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার সরকারী কমিশনার মো. রাসেল।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাকারিয়া রহমান জানান, লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীর সঙ্গে থাকা সন্দেহভাজন পুরুষ ব্যক্তিকে পুলিশ শনাক্ত করেছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে বিভিন্ন বাস টার্মিনালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

 

এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার মো. জাকারিয়া রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD