বরিশালে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা

বরিশালে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি নির্দেশ অমান্য করায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজমূল হুদা লকডাউন কার্যকরে গোটা নগরী চষে বেড়ান। এসময়ে শহীদ নজরুল ইসলাম সড়ক (পুলিশ লাইন্স), নথুল্লাবাদ, চৌমাথা, কাঠপট্টি, নতুনবাজার, ফলপট্টি, কাউনিয়া ও কাশিপুর এলাকায় অনিয়মকারীদের আইনের আওতায় এনে ২৮ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, অভিযানে কাউনিয়া এলাকায় ইসমাইল ও জাহিদ লকডাউন অমান্য করায় ৫শ’ টাকা করে জরিমানা করা হয়। রনি নামে এক ব্যক্তি মোবাইল কোর্টের কর্মকান্ড ভিডিও করায় অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়। ইউনুস নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ১০০০ টাকা জরিমানা করা হয়। নতুনবাজার এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩ দোকানকে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।

চৌমাথা এলাকায় কয়েকটি ইলেকট্রনিক্স দোকানে জনসমাগম করায় ৩টি দোকানকে ৭৫০০ টাকা জরিমানা করা হয়। কাঠপট্টি এলাকায় দোকান খোলা রেখে জনসমাগম করায় মামুনকে ৫০০০ টাকা ও ফোরকানকে ৮০০০ টাকা জরিমানা করা হয়।

অন্য একটি দোকানে অধিক জনসমাগম ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গেলে দোকান খোলা রেখে পালিয়ে যায়। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু না আসায় বাজার কমিটির মৌখিক অনুরোধের প্রেক্ষিতে সিলগালা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি স্পটে টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানের পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম হিসেবে বেশ কয়েকটি স্থানে মাস্ক বিতরণ করেন নাজমুল হুদা।

আর পুরো অভিযানে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব-৮’র এএসপি মুকুর চাকমার নেতৃত্বাধীন একটি টিম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD