বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালে রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

এতে সড়কটির দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের ২০১৫-১৬ পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে ঐতিহাসিক ৭ মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ ছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনা।

আলমাস হোসেন নামের এক ছাত্র বলেন, চতুর্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারি আবার তৃতীয় বর্ষের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার চতুর্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব।

এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালককে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD