বরিশালে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা

বরিশালে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা

বরিশালে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা




নিজস্ব প্রতিবেদক : এবার বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের সন্ত্রাসী তিন ভাই রাশেদুল ইসলাম রাসেল মুন্সি (৩৭), মনির মুন্সি (৩৯), কামাল মুন্সি (৪২) ও ভাইয়ের ছেলে (মিলন মুন্সির ছেলে) রাফি সহ আরো অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্বে বরিশাল কাউনিয়া থানায় ২৭ জুন মামলা করেছেন রাতের আধারে হামলার শিকার চরবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা রানা শরিফের পিতা আফতার শরিফ।

 

আফতার শরিফ মামলায় উল্লেখ করেন- ২৫ জুন রাতে বিবাদী সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলের উপর অতকৃত ভাবে রড ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় এবং রানা শরীফের পকেটে থাকা ৫৪ হাজার টাকা ও ২৫শ টাকা দামের হাতের ঘড়িটি নিয়ে যায়।

এবং যাবার সময় আমার ছেলেকে প্রান নাশের হুমকিও দেন সন্ত্রাসীরা। এদিকে অনুসন্ধানে জানাযায়, ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের ভাই ও বহিস্কৃত ছাত্রলীগ নেতা রাসেল মুন্সি তার বোনের প্রভাব খাটিয়ে চরবাড়িয়ার বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছে।

জানাযায়, রাসেলের নেতৃত্বে চড়বাড়িয়া ইউনিয়নে গড়ে উঠেছে বিশাল এক মাদক ও জুয়ার সিন্ডিকেট। (যার তথ্য প্রমান রিপোর্টারের কাছে আছে) এদিকে চড়বাড়িয়া ইউনিয়ন আওযামীলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানান- রাসেল মুন্সি, মনির মুন্সি, ও কামাল মুন্সি প্রতিনিয়ত মানুষকে হয়রানী করে আসছে। তারা যাকে ইচ্ছা তাকেই মামলার বিবাদী ও স্বাক্ষী বানিয়ে দেয়। শুধু তাই নয়, ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের ভাই মনির মুন্সির বিরুদ্বে কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD