বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যায় প্রধান আসামি গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যায় প্রধান আসামি গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন

বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যায় প্রধান আসামি গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন




এইচ.এম হেলাল ॥ বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকালে কাউনিয়া হাউজিং এলাকায় বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুরুজ গাজীর স্ত্রী সুমি আক্তার, ভাই শাহীন গাজী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।

সুমি আক্তার অভিযোগ করেন, তার স্বামী সুরুজ গাজী হত্যার শিকার হলেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। তিনি আরও জানান, নিহত সুরুজ গাজী ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী এবং তিন বছরের একটি সন্তান রয়েছে তাদের। সন্তান ও তার ভরণপোষণের জন্য তিনি বিএনপির নেতা তারেক রহমানের কাছে সাহায্যের আবেদন করেন।

এ সময় সুরুজ গাজীর ভাই শাহীন গাজী অভিযোগ করেন, পুলিশ আসামি গ্রেফতারে কোনো ভূমিকা রাখছে না। তিনি বলেন, পুলিশ শুধু তখনই অভিযান চালায় যখন কেউ আসামির অবস্থান জানায়। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সুরুজ গাজীর হত্যা মামলার প্রধান আসামি শাবানা, তার স্বামী শাহীন এবং তাদের তিন সন্তানকে দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলন করা হবে।

এদিকে, বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮ জানায়, সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে ঢাকার মাদারটেক কাচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে তারা। র‍্যাব আরও জানায়, বাকিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD