বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:25:20 pm, Tuesday, 16 January 2024
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনার জের ধরে শাফায়েত হোসেন জিসান নামে ২২ বছরের এক যুবককে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবকের বাবা জাহিদ হাসান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তাররা হলেন কাউনিয়া থানাধীন এলাকার বাসিন্দা মেহেরাব, সোয়েব ও মামুন। তাদের গ্রেপ্তারের সময় একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়কে শাফায়েত হোসেন জিসানকে হত্যার চেষ্টায় মারধর ও ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ভুক্তভোগী যুবককে নগরের কাউনিয়া হাউজিং এলাকা থেকে অটোরিকশা যোগে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারদের বরাতে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছে, গত ৭ জানুয়ারি ভোটের দিন ভুক্তভোগী জিসান ও গ্রেপ্তারকৃতরা নৌকা প্রতীকের হয়ে কাজ করেছেন। ওই দিন খাবার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে জিসানকে তুলে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে গ্রেপ্তাররা জানিয়েছেন।

এদিকে হত্যার উদ্দেশে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর বাবা জাহিদ হাসানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার তিনজনসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : 08:25:20 pm, Tuesday, 16 January 2024