বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে মোবাইল ফোন চুরির অপবাদ,বাথরুমে আটকে রেখে শিশু নির্যাতন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:54:20 pm, Saturday, 14 November 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বাথরুমে আটকে রেখে এক কন্যা শিশুর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলার বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা শিশু জুই আক্তার (৯) ওই এলাকার বশির হাওলাদারের মেয়ে। মাত্র আড়াই হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরির অভিযোগে প্রতিবেশী প্রভাবশালী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার সহযোগীরা ওই শিশুটির উপর অমানুষিক নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে।

নির্যাতিতা শিশুর মা জানান, শিশু জুই গত বৃহস্পতিবার বিকেলে তার মামার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একটি মোবাইল ফোন চুরির অভিযোগে সাইল ও তার সহযোগীরা জুইকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে আটকে রাখে এবং হাত-পা বেঁধে তাকে নির্মমভাবে পেটায় তারা। একপর্যায়ে তার মুখমণ্ডলে গামছা বেঁধে নাকে-মুখে পানি ঢেলে জোরপূর্বক মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করা হয়।

এরপর শিশুটিকে পরিবারের লোকজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যায় তাকে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন নির্যাতিতা শিশু ও তার স্বজনরা। এদিকে শিশু জুইকে নির্যাতনের ঘটনায় তার বাবা বশির হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার অভিযুক্ত সাইল সহ ৫ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে মোবাইল ফোন চুরির অপবাদ,বাথরুমে আটকে রেখে শিশু নির্যাতন

প্রকাশের সময় : 07:54:20 pm, Saturday, 14 November 2020