বরিশালে মোবাইল কোর্ট অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মোবাইল কোর্ট অভিযান

বরিশালে মোবাইল কোর্ট অভিযান




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল নগরীর বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসাস্থ্যকর পরিবেশের বেকারী। এসব বেকারীর পরিবেশ তথা সকল প্রকার অসাস্থ্যকর পরিবেশের খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে বিভিন্ন স্পটে।

আজ ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায়। নিরাপদ খাদ্য প্রদানের অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসন বরিশালের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হয়ে আসছে। নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলী ধান গবেষণা রোড এলাকায় দুটি বেকারিতে অভিযান চালানো হয়।

এ সময় খাদ্য প্রস্তুতের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোড়কে পণ্যের ওজন না থাকার অপরাধে ঢাকা বেকারি ও ডেইলি প্লাস নামক দুটি বেকারিকে। বিএসটিআই আইন-২০১৮ মোতাবেক উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান ও জহুরুল ইসলাম।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD