বরিশালে মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেয়ায় নৌ-পুলিশের ওপর হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:31:35 pm, Friday, 16 October 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলায় নিষেধাজ্ঞা চলাকালীন মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেয়ায় নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মেঘনা নদী সংলগ্ন আন্তরভাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নৌ পুলিশের ড্রাইভার মনিরুল ইসলাম ও আবু জাফর। তাদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্য মনিরুল ইসলাম জানান, ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ১৪ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশের নদী-সমুদ্রে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫-৭ জন জেলেকে ইলিশ শিকার করা অবস্থায় নৌকাসহ আটক করার চেষ্টা করে নৌ-পুলিশ। দুইজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। এরপর জেলেদের ৪০-৫০ জনের একটি গ্রুপ নৌ-পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়।

হিজলা নৌ-থানার ওসি বেল­াল হোসাইন জানান, অভিযানে হিজলার ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক অভিযান শেষে দেবুয়া-আন্তরভাম এলাকায় নৌ পুলিশের একটি টিম রেখে আসেন। পরে পুলিশ নৌকাসহ দুই জেলেকে আটক করলে ৪০-৫০ জনের একটি জেলে গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। তারা মনিরুল ইসলাম ও আবু জাফরকে মারধর করে নদীতে ফেলে দেয়। খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, নৌ-পুলিশের ওপর হামলা, আটক জেলেদের ছিনিয়ে নেয়া ও দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় হিজলা থানায় মামলা করেছেন ঘটনাস্থলে থাকা টিমের এএসআই পারভেজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশালে মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেয়ায় নৌ-পুলিশের ওপর হামলা

প্রকাশের সময় : 06:31:35 pm, Friday, 16 October 2020