সংবাদ শিরোনাম:

বরিশালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:49:03 am, Wednesday, 6 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর রূপাতলী এলাকায় এই অভিযান পরিচালত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালায়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ন পন্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

প্রকাশের সময় : 02:49:03 am, Wednesday, 6 May 2020